আসন্ন রবিবারে হাওড়া-শিয়ালদায় একাধিক লোকাল ট্রেন বাতিল, ঘর ছাড়ার আগে লিস্ট দেখে নিন! – এবেলা

আসন্ন রবিবারে হাওড়া-শিয়ালদায় একাধিক লোকাল ট্রেন বাতিল, ঘর ছাড়ার আগে লিস্ট দেখে নিন! – এবেলা

এবেলা ডেস্কঃ

ছুটির দিনেই যাত্রীদের জন্য বড়সড় ধাক্কা। রক্ষণাবেক্ষণের কাজের জেরে আগামী রবিবার, ৪ অক্টোবর হাওড়া ও শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আদি সপ্তগ্রাম স্টেশনের কাছে ১৩ নম্বর লেভেল ক্রসিং গেটে জরুরি রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্লকের কাজের কারণে এই পদক্ষেপ করা হয়েছে। উৎসবের মরসুমে হঠাৎ এই ট্রেন বাতিলের ঘোষণায় রবিবারে যাতায়াতকারী হাজার হাজার নিত্যযাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেল সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী রবিবার হাওড়া-বর্ধমান মেন লাইন, হাওড়া-মেমারি, হাওড়া-পাণ্ডুয়া এবং শিয়ালদহ-বর্ধমান রুটের একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল রাখা হয়েছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে এবং স্টেশনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যাত্রীদের রওনা দেওয়ার আগে ট্রেনের তালিকাটি ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। সেই অনুযায়ী বিকল্প ব্যবস্থা বা অন্য ট্রেন বেছে নেওয়ার পরিকল্পনা করতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *