ইসলামাবাদে কি পা রাখছেন ট্রাম্প? শাহবাজের সফর বাতিলের নেপথ্যে কি কোনো রহস্য!

ইসলামাবাদে কি পা রাখছেন ট্রাম্প? শাহবাজের সফর বাতিলের নেপথ্যে কি কোনো রহস্য!

দীর্ঘদিনের সংকট নিরসনে আমেরিকা ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। এই লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসতে যাচ্ছে এক বিশেষ কূটনৈতিক বৈঠক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তুরস্ক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং নিজের পূর্বনির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আগামী ১৯ বা ২০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া এই উচ্চপর্যায়ের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সশরীরে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

চুক্তির পরিবেশ তৈরিতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে ইরান আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ খুলে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও স্পষ্ট করেছেন যে, চূড়ান্ত চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ বহাল থাকবে। বিশ্ব রাজনীতি ও জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে রাষ্ট্রপ্রধানদের এই সরাসরি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। ট্রাম্পের এই ব্যক্তিগত অংশগ্রহণের সম্ভাবনা বিশ্বজুড়ে ব্যাপক কৌতুহলের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *