এক অ্যাকাউন্তেই সবার সুবিধা! RailOne অ্যাপে রেলের বড় চমক – এবেলা
September 17, 2026
এবেলা ডেস্কঃ
September 17, 20262:05 pm
নিত্যযাত্রীদের সুবিধার্থে RailOne অ্যাপের পরিধি আরও বৃদ্ধি করল ভারতীয় রেল। নতুন ব্যবস্থায় একজন নিবন্ধিত ব্যবহারকারী নিজের একক অ্যাকাউন্ট ব্যবহার করেই পুরো পরিবার বা সঙ্গীদের জন্য সিজন টিকিট (Season Ticket) বুক করতে পারবেন।
নতুন পরিষেবার মূল ফিচারসমূহ:
- এক সাথে একাধিক বুকিং: অ্যাপের একজন ব্যবহারকারী নিজের টিকিটের পাশাপাশি অতিরিক্ত ৫ জন যাত্রীর জন্য সিজন টিকিট কাটতে পারবেন। ফলে পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন থাকবে না।
- কার্যকরের সময়সীমা: নিজের টিকিট ‘জিওগ্রাফিক্যাল ভেরিফিকেশন’-এর পর কাটার দিন থেকেই বৈধ হবে। তবে অন্য যাত্রীদের জন্য কাটা টিকিট পরদিন থেকে কার্যকর হবে।
- বয়সের যোগ্যতা: মূল অ্যাকাউন্টধারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অন্য যাত্রীদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ৫ বছর নির্ধারণ করা হয়েছে।
- ব্যবহারের পরিধি: নিয়মিত যাত্রী ও ছাত্রছাত্রীরা সাধারণ বা শহরতলি (Suburban/Non-Suburban) রুটে সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত দ্বিতীয় শ্রেণিতে যাতায়াতের জন্য এই টিকিট পাবেন। সংরক্ষিত কামরায় এই টিকিট গ্রহণযোগ্য নয়।
- টিকিট যাচাই প্রক্রিয়া: মোবাইলের পিডিএফ (PDF) বা প্রিন্ট কপিতে যাত্রীর ছবি ও কিউআর (QR) কোড থাকা বাধ্যতামূলক। টিটিই (TTE) হ্যান্ডহেল্ড টার্মিনাল দিয়ে কোড স্ক্যান করে টিকিট পরীক্ষা করবেন। কেবল বুকিং রসিদ দেখালে তা বৈধ ভ্রমণ নথি হিসেবে গণ্য হবে না।
