ওমেন্স কলেজ ক্যালকাটায় জমজমাট সেবা সংকল্প অভিযান, নমো-সেবা নাটকে ফুটে উঠল নতুন ভারতের ছবি – এবেলা

ওমেন্স কলেজ ক্যালকাটায় জমজমাট সেবা সংকল্প অভিযান, নমো-সেবা নাটকে ফুটে উঠল নতুন ভারতের ছবি – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি ও জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে বাগবাজারের ওমেন্স কলেজ ক্যালকাটায় অনুষ্ঠিত হলো বিশেষ ‘সেবা সংকল্প অভিযান’। আয়োজনের অঙ্গ হিসেবে কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ থেকে ‘বিকশিত ভারত’ শীর্ষক বিশেষ নিউজ লেটার প্রকাশ করা হয়। পাশাপাশি মঞ্চস্থ হয় বিশেষ নাটক ‘নমো-সেবা’। এতে গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সামাজিক ও প্রশাসনিক ভূমিকা তুলে ধরা হয়। স্কুলের পাঁচ বন্ধুর পুনর্মিলনের মধ্য দিয়ে গত ২৫ বছরে দেশের আর্থ-সামাজিক রূপান্তরের চিত্র নাটকে ফুটিয়ে তোলেন পড়ুয়ারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, সম্মানীয় অতিথি বিধায়ক রীতেশ তিওয়ারি এবং প্রধান পৃষ্ঠপোষক প্রতাপ ব্যানার্জি। আমন্ত্রিত বক্তারা রাষ্ট্র কল্যাণে প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করেন। কলেজের অধ্যক্ষা ড. অনুপমা চৌধুরী জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে ‘নমো-গাঁথা’ কর্মসূচিটি আটটি ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে ‘সৃজন’ সংস্থার মাধ্যমে বস্তি এলাকার শিশুদের সার্বিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশে নিয়মিত কাজ করে চলেছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *