কর্নাটকে কি নিষিদ্ধ হতে চলেছে আরএসএস? সংঘকে খোলাখুলি চ্যালেঞ্জ প্রিয়াঙ্ক খাড়গের! – এবেলা

কর্নাটকে কি নিষিদ্ধ হতে চলেছে আরএসএস? সংঘকে খোলাখুলি চ্যালেঞ্জ প্রিয়াঙ্ক খাড়গের! – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। দেশের স্বাধীনতা সংগ্রামে সংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, স্বাধীনতার লড়াইয়ে জীবন উৎসর্গ করেছেন এমন ৫০ জন সংঘ নেতার তালিকা দেওয়া হোক, যার বিপরীতে কংগ্রেস অন্তত ৫০০ জন শহিদের নাম জানাতে প্রস্তুত। কর্নাটকে আরএসএসকে নিষিদ্ধ করা নিয়ে চলা জল্পনার মাঝেই প্রিয়াঙ্কের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

তবে সরাসরি আরএসএসকে নিষিদ্ধ করা সম্ভব নয় বলেই ইঙ্গিত দিয়েছেন খাড়গে, কারণ হিসেবে তিনি জানান যে সংঘের কোনো আইনি রেজিস্ট্রেশনই নেই। আইনি জটিলতা এড়াতে এবার কর্নাটক সরকার সরকারি সম্পত্তি নিয়ন্ত্রণ আইন নামে একটি নতুন বিল আনতে চলেছে। এই বিলে স্পষ্ট বলা হয়েছে, রেজিস্ট্রেশনহীন কোনো সংস্থাই জনসমক্ষে বা সরকারি জমিতে পূর্বানুমতি ছাড়া কোনো কর্মসূচি বা কার্যক্রম চালাতে পারবে না। ওয়াকিবহাল মহলের মতে, মূলত সংঘের শাখা ও কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেই এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে কংগ্রেস সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *