‘সৌভাগ্য উনি বলেননি—বিশ্বটা উনি তৈরি করেছেন!’ লালকেল্লার ভাষণ নিয়ে মোদীকে খোঁচা খাড়গের – এবেলা

‘সৌভাগ্য উনি বলেননি—বিশ্বটা উনি তৈরি করেছেন!’ লালকেল্লার ভাষণ নিয়ে মোদীকে খোঁচা খাড়গের – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, “এটা আমাদের সৌভাগ্য যে তিনি অন্তত এ কথা বলেননি—’আমিই বিশ্ব সৃষ্টি করেছি এবং আমার কারণেই এটি টিকে রয়েছে!’”

স্বাধীনতার পর থেকে দেশের অগ্রগতিতে কংগ্রেসের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে খাড়গে স্মরণ করিয়ে দেন, পন্ডিত জওহরলাল নেহেরু দেশের জন্য অসামান্য কাজ করলেও কখনও নিজের প্রচার বা বড়াই করেননি। এ ছাড়া লাল বাহাদুর শাস্ত্রীর সবুজ বিপ্লব, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সামরিক শক্তি বৃদ্ধি ও গোয়া-সিকিম সংযুক্তি এবং রাজীব গান্ধীর হাত ধরে দেশে তথ্যপ্রযুক্তি বিপ্লবের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা তুলে ধরেন তিনি।

বর্তমান কেন্দ্রীয় সরকারের নীতি ও শাসনের সমালোচনা করে কংগ্রেস সভাপতি দাবি করেন, খাদ্য, শিক্ষা কিংবা কর্মসংস্থানের অধিকার বর্তমান প্রশাসনের দেওয়া নয়; বরং এগুলো সবই কংগ্রেস আমলের অর্জিত সাফল্য। দেশের বর্তমান উন্নয়নের ভিত্তিও কংগ্রেসের আমলেই তৈরি হয়েছিল বলে তিনি জানান। পাশাপাশি, দেশে বেড়ে চলা অর্থনৈতিক বৈষম্য, যুবসমাজের ক্ষোভ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারি হস্তক্ষেপের বিষয়েও গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন মল্লিকার্জুন খাড়গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *