কলকাতার বুকে হু হু করে ভিড়! মহম্মদ আলি পার্কের জমকালো রাম মন্দির মণ্ডপ এক পলকে দেখে নিন – এবেলা

কলকাতার বুকে হু হু করে ভিড়! মহম্মদ আলি পার্কের জমকালো রাম মন্দির মণ্ডপ এক পলকে দেখে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার ঐতিহ্যবাহী মহম্মদ আলি পার্ক ইয়ুথ অ্যাসোসিয়েশনের ৫৮তম বছরের পুজো এবার এক অন্য মাত্রা যোগ করেছে। অযোধ্যার আদলে তৈরি সুবিশাল প্রাচীন রাম মন্দিরের থিম এবং চোখ ধাঁধানো আলোয় সেজে উঠেছে এই মণ্ডপ। বাঁশ ও প্লাইউডের নিখুঁত কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণের বিভিন্ন ঐতিহাসিক অধ্যায় ও শ্রীরামচন্দ্রের জীবনের নানা দিক। ইতিমধ্যে যার বর্ণাঢ্য উদ্বোধন হয়ে গিয়েছে।

শিল্পী চিরঞ্জীবের গড়া এই মণ্ডপের পাশাপাশি সাবেকি সাজে দেবী দুর্গার প্রতিমা তৈরি করেছেন কুশ বেরা। মার্বেল ফিনিশ ও পাথুরে রঙের এই প্রতিমা এবং আলোকশিল্পী গণেশ মণ্ডলের বিশেষ আলোকসজ্জা পুরো চত্বরে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে। উদ্যোক্তাদের আশা, ভারতীয় পৌরাণিক ঐতিহ্য ও সংস্কৃতির এই অপূর্ব সংমিশ্রণ দেখতে দর্শনার্থীদের ঢল নামবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *