খাবারের মতো বাসনেরও রয়েছে মেয়াদ! না জানলে মারাত্মক বিপদ – এবেলা
July 13, 2026

এবেলা ডেস্কঃ
খাবার বা ওষুধের মতো রান্নাঘরের বাসনেরও নির্দিষ্ট মেয়াদ থাকে, যা পার হলে তা স্বাস্থ্যের জন্য বড় হুমকিস্বরূপ। ভারতে সাধারণত বাসনপত্র না ভাঙা পর্যন্ত ব্যবহারের চল থাকলেও, বিজ্ঞান ও আয়ুর্বেদ মতে পুরনো বাসন থেকে নির্গত ক্ষতিকারক রাসায়নিক খাবারে মিশে শরীরকে অসুস্থ করে। বাইরে থেকে বোঝা না গেলেও, একটা নির্দিষ্ট সময়ের পর এই বাসনগুলো আর ব্যবহারযোগ্য থাকে না।
নন-স্টিক প্যানে আঁচড় পড়লেই তা থেকে বিষাক্ত গ্যাস বের হয়, তাই ২-৩ বছর পর তা বদলানো জরুরি। পুরনো অ্যালুমিনিয়ামের পাত্র ক্ষয়ে লিভার ও কিডনির ক্ষতি করে। প্লাস্টিকের কৌটো দীর্ঘ ব্যবহারে শরীরে ক্ষতিকর উপাদান ছড়ায়। এছাড়া, প্রলেপ ওঠা তামা বা পিতলের বাসন, দাগ পড়া মেলামাইন এবং ফাটল ধরা কাঠের বোর্ডে জন্ম নেওয়া ব্যাকটেরিয়া রোগের কারণ হয়।
