খোলা রেলগেটে মারণ-ট্রেন! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা, মৃত ৩ পড়ুয়া-সহ ৪ – এবেলা

খোলা রেলগেটে মারণ-ট্রেন! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা, মৃত ৩ পড়ুয়া-সহ ৪ – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদ: চরম গাফিলতির বলি নিষ্পাপ প্রাণ! লেভেল ক্রসিংয়ের গেট খোলাই ছিল। আর সেই খোলা গেট দিয়েই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল আস্ত একটি ট্রেন। লাইনের উপর থাকা একটি স্কুলগাড়িকে আক্ষরিক অর্থেই পিষে দিল ওই ডাউন লোকাল। শুক্রবার সকালে মুর্শিদাবাদের এই মর্মান্তিক দুর্ঘটনায় তিন স্কুল পড়ুয়া-সহ মোট চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা? জানা গিয়েছে, শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে। লেভেল ক্রসিংয়ের গেট খোলা থাকায় স্কুলগাড়িটি স্বাভাবিক নিয়মেই লাইন পার হচ্ছিল। ঠিক সেই সময়েই আচমকা একটি ডাউন লোকাল ট্রেন সেখানে চলে আসে এবং গাড়িটিকে সজোরে ধাক্কা মারে।

আশঙ্কাজনক আরও বেশ কয়েকজন এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পড়ুয়া এবং আরও একজন। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও তিন পড়ুয়া ও ওই স্কুলগাড়ির চালককে। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রেলগেট খোলা থাকার মতো এমন মারাত্মক গাফিলতি কীভাবে হলো, তা নিয়ে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে মৃত পড়ুয়াদের পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *