গণনায় কারচুপি রুখতে কড়া মমতা! বিজেপি এগোলেই পুনর্গণনার দাবি করার নির্দেশ

গণনায় কারচুপি রুখতে কড়া মমতা! বিজেপি এগোলেই পুনর্গণনার দাবি করার নির্দেশ

আগামীকাল বিধানসভা নির্বাচনের মেগা গণনা। তার ঠিক আগে দলীয় প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক ভার্চুয়াল বৈঠকে গণনাকেন্দ্রের নজরদারি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা বেঁধে দেন তিনি।

তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গণনার সময় কোনও বুথে যদি দেখা যায় বিজেপি ৫০০ থেকে ৭০০ বা হাজার ভোটে এগিয়ে যাচ্ছে, তবে বিন্দুমাত্র সময় নষ্ট না করে তৎক্ষণাৎ সেখানে পুনর্গণনার দাবি জানাতে হবে। ইভিএম কারচুপির আশঙ্কা থেকেই কাউন্টিং এজেন্টদের এই কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দান না ছাড়ার বার্তাই দিয়েছেন তিনি।

শুধু গণনার দিন নয়, তার আগের রাতের জন্যও বিশেষ সতর্কতামূলক নির্দেশ দিয়েছেন মমতা। তিনি জানিয়েছেন, গণনাকেন্দ্রের কাছাকাছি রবিবারই হোটেল ভাড়া করে নিতে হবে। দলের প্রার্থী, তাঁর প্রধান এজেন্ট এবং সমস্ত কাউন্টিং এজেন্টদের রবিবার রাতটি সেই হোটেলেই কাটাতে হবে। সোমবার সকালে যাতায়াতের পথে যাতে কোনও অনভিপ্রেত বাধা বা দেরি না হয় এবং নির্ধারিত সময়েই সকলে গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

প্রতিবেদক: স্বাধীন মানব দাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *