গর্ভে চার মাসের সন্তান নিয়ে একা লড়াই শুরু, সুপ্রিম কোর্টের অভূতপূর্ব রায়ে তোলপাড় – এবেলা

গর্ভে চার মাসের সন্তান নিয়ে একা লড়াই শুরু, সুপ্রিম কোর্টের অভূতপূর্ব রায়ে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় একা হয়ে যাওয়া এক ইঞ্জিনিয়ার মায়ের দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। ২০১১ সালে বিয়ের পর ২০১৮ সালে আলাদা হয়ে যাওয়া এই নারী একা হাতেই দুই সন্তানকে লালন-পালন ও নিজের কেরিয়ার গড়ে তুলেছেন। আইআইটি যোধপুর ও বিজয়ওয়াড়া বিশ্ববিদ্যালয়ের পর বর্তমানে যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩ লক্ষ টাকা মাসিক বেতনে লেকচারারের চাকরি পেয়েছেন তিনি। স্বামীর তৈরি নানা আইনি জটিলতা সত্ত্বেও অদম্য মানসিকতা নিয়ে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে গিয়েছেন এই পিএইচডি ডিগ্রিধারী মা।

বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ পর্যবেক্ষণ করে যে, পিতা যেখানে মামলায় ব্যস্ত ছিলেন, মা সেখানে সন্তানদের সুপ্রতিষ্ঠিত করতে নিরলস চেষ্টা করেছেন। এছাড়া নিমহ্যান্সে মনস্তত্ত্ববিদের সামনে এক সন্তানের আনা যৌন নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে পিতার বিরুদ্ধে পকসো মামলা বিচারাধীন থাকায় তাকে সন্তানদের দায়িত্ব দেওয়া অনুচিত বলে মনে করে শীর্ষ আদালত। সমস্ত দিক বিবেচনা করে সুপ্রিম কোর্ট মায়ের পক্ষেই রায় প্রদান করেছে। আদালত ওই শিক্ষিকাকে দুই সন্তানের পূর্ণ কাস্টডি দেওয়ার পাশাপাশি তাদের বিদেশে নিয়ে যাওয়ারও অনুমতি মঞ্জুর করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *