গোয়ায় ভুল ড্রাইভিং! বাইককে পিষে দিয়ে বিতর্কে ‘মুন্না ভাই’ খ্যাত অশ্বিন মুশরান – এবেলা

গোয়ায় ভুল ড্রাইভিং! বাইককে পিষে দিয়ে বিতর্কে ‘মুন্না ভাই’ খ্যাত অশ্বিন মুশরান – এবেলা

এবেলা ডেস্কঃ

ভুল দিক থেকে গাড়ি চালিয়ে গুরুতর পথদুর্ঘটনা ঘটানোর অভিযোগ উঠল বলিউডের জনপ্রিয় অভিনেতা ও ভয়েস-ওভার আর্টিস্ট অশ্বিন মুশরানের বিরুদ্ধে। গোয়ার কুসমান-মারগাঁও অঞ্চলে ঘটা এই দুর্ঘটনায় এক বাইকচালক ও তাঁর বাবা মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর আহতদের সাহায্য না করে অভিনেতা ও তাঁর স্ত্রী স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং স্থান ত্যাগ করে একটি পার্টিতে যোগ দেন বলে অভিযোগ। এর জেরে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ চরম আকার ধারণ করে। পরে স্থানীয় নেতৃত্ব ও বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে অশ্বিন মুশরান ঘটনাস্থলে ফিরে এসে ক্ষমা চাইতে বাধ্য হন। ‘লাগে রহো মুন্না ভাই’ খ্যাত এই অভিনেতার দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন নিন্দার ঝড় বইছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *