ঘরের কাছেই সেবা সেতু শিবির! অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ্মান কার্ডের সুবিধা মিলবে কোথায়? – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যজুড়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সেবা সেতু অভিযান শিবির। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পেতে এবার সাধারণ মানুষকে আর দূরে কোথাও ছুটতে হবে না, কারণ সরাসরি বাড়ির কাছেই বসছে এই বিশেষ শিবির। আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলা এই তিন দিনব্যাপী শিবিরের মাধ্যমে ব্লক ও পুরসভা স্তর মিলিয়ে রাজ্যজুড়ে মোট ৩৩০০টি কেন্দ্র থেকে এক ছাদের নিচে প্রায় ৬০টি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই শিবিরগুলি চালু থাকছে।
এই শিবিরগুলিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিসান-সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আবেদন করা যাবে। পাশাপাশি, বিধবা, বয়স্ক ও বিশেষ সক্ষমতা সম্পন্ন ভাতার নতুন ফর্ম বিলি এবং আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাসও যাচাই করা সম্ভব। কলকাতার পাশাপাশি বিভিন্ন পুরসভা এলাকায় এই শিবিরগুলির নির্দিষ্ট কেন্দ্র করা হয়েছে। আপনার নিকটবর্তী শিবিরটি কোথায় বসেছে, তা জানতে সরকারি ওয়েবসাইট বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
