চিকিৎসার আড়ালে চোরাই মোবাইল পাচার! কলকাতা পুলিশের জালে বাংলাদেশি ‘ডলার’ – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
মেডিক্যাল ভিসায় কলকাতায় এসে চোরাই মোবাইল পাচারের অভিযোগে সৈয়দ মহম্মদ সালাউদ্দিন ওরফে ‘ডলার’ নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দারা। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে হরিদেবপুরে ভাড়া থাকত সে। মূলত আইফোন ও দামী মোবাইল কম দামে কিনে তা পাচার করত বাংলাদেশে। একজন মোবাইল চোরকে গ্রেপ্তারের পর তাকে জেরা করেই এই সিন্ডিকেটের হদিস পান তদন্তকারীরা।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চোরাই মোবাইল। পুলিশ সূত্রে খবর, অসুস্থতার ভুয়া নথি দেখিয়ে সে মাঝেমধ্যেই শহরে আসত। এই চক্রের সাথে আর কারা জড়িত, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
