চিনের আধিপত্য শেষ! ভারতের এই নতুন আবিষ্কারে বদলে যাবে ইভি দুনিয়া! – এবেলা

এবেলা ডেস্কঃ
বৈদ্যুতিক গাড়ির বাজারে চিনের একচেটিয়া দাপট রুখে দিতে বড় সাফল্য পেল ভারতের এক প্রযুক্তি স্টার্টআপ। এতদিন ইভি মোটরের জন্য নিয়োডাইমিয়াম ও ডিসপ্রোসিয়ামের মতো বিরল খনিজের প্রয়োজন হতো, যার ৭০ থেকে ৮০ শতাংশই চিনের নিয়ন্ত্রণে। তবে ভারতীয় সংস্থাটি এবার সম্পূর্ণ ম্যাগনেট বা চৌম্বকহীন মোটর তৈরি করে বিশ্ববাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই প্রযুক্তিতে বিরল খনিজের পরিবর্তে সহজলভ্য তামা ও অ্যালুমিনিয়াম ব্যবহার করা হচ্ছে।
এই উদ্ভাবনের ফলে চিনের ওপর কাঁচামালের নির্ভরতা এক ধাক্কায় অনেকটাই কমবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মোটর উৎপাদন খরচ যেমন কমাবে, তেমনই পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে। ভারতের এই যুগান্তকারী পদক্ষেপ ইভি শিল্পকে স্বনির্ভর করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভারতকে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
