ছুটির বিনিময়ে শারীরিক লালসা ও বসের চরম নৃশংসতা! নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য – এবেলা

ছুটির বিনিময়ে শারীরিক লালসা ও বসের চরম নৃশংসতা! নারী কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের জলগাঁও জেলায় কর্মক্ষেত্রে এক নারী কর্মীকে যৌন হয়রানি ও পাশবিক নির্যাতনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বাম্ভোরি এলাকার অস্তোমো কো ম্পা নির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। অসুস্থ মেয়ের দেখাশোনার জন্য ভুক্তভোগী নারী ছুটি চাইলে, অভিযুক্ত জনার্দন তার অসহায়ত্বের সুযোগ নিয়ে কুপ্রস্তাব দেয় বলে জানা গেছে।

অসহায়ত্বের সুযোগে চরম লাঞ্ছনা

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তা ওই নারীকে উদ্দেশ্য করে বলেন, “তুমি খুব সুন্দরী, আমাকে খুশি করলে দশ দিনের বেতনসহ ছুটি দেওয়া হবে।” ভুক্তভোগী এই অনৈতিক প্রস্তাবে রাজি না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযুক্ত ব্যক্তি তাকে চড় মারে এবং সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যৌন নির্যাতন চালায় বলে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিগত সাত মাস ধরে ওই নারী এই মানসিক ও শারীরিক নরকযন্ত্রণা সহ্য করছিলেন।

হুমকি ও ব্লাকমেইল

নির্যাতনের মাত্রা এখানেই থেমে থাকেনি। অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাবশালী ও অপরাধীদের সাথে তার সম্পর্কের ভয় দেখিয়ে ওই নারীকে মুখ বন্ধ রাখতে বাধ্য করত। এমনকি আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কো ম্পা নিতে নতুন মেয়েদের নিয়ে আসার জন্য তাকে চাপ দেওয়া হত। শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে ভুক্তভোগী তার পরিবারের সহায়তায় ধারাঙ্গাও থানায় মামলা দায়ের করেন। বর্তমানে অভিযুক্ত জনার্দন পলাতক রয়েছে এবং পুলিশ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

এক ঝলকে

  • জলগাঁওয়ে ছুটির বিনিময়ে নারী কর্মীকে শারীরিক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব ও যৌন নির্যাতন।
  • অভিযুক্ত জনার্দন নামে এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনার পর থেকে পলাতক।
  • অসুস্থ মেয়ের জন্য ছুটি চাওয়াকে কেন্দ্র করেই শুরু হয় বসের এই পাশবিক আচরণ।
  • ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করার পাশাপাশি নতুন মেয়েদের ফাঁদে ফেলার জন্যও চাপ দেওয়া হত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *