জঙ্গি হামলার বড় ছক বানচালের প্রস্তুতি! অমরনাথ যাত্রার আগে সুরক্ষায় নজিরবিহীন কড়াকড়ি অমিত শাহের – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: আগামী ৩ জুলাই থেকে শুরু হতে চলেছে এবারের পবিত্র অমরনাথ যাত্রা। কিন্তু পুণ্যার্থীদের এই যাত্রাকে কেন্দ্র করে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলি বড়সড় হামলার ছক কষছে বলে গোয়েন্দা সূত্রে খবর মিলেছে। এই আশঙ্কার পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। অমরনাথ যাত্রীদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে একগুচ্ছ কড়া ও নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সম্ভাব্য জঙ্গি হামলার ইনপুট পাওয়ার পরপরই শুক্রবার দিল্লিতে এক হাই-প্রোফাইল উচ্চপর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে গোয়েন্দা প্রধান ও নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে যাত্রী সুরক্ষা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। গোটা যাত্রাপথে নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র স্পষ্ট করে দিয়েছে, অমরনাথ যাত্রীদের সুরক্ষায় কোনও রকম আপস করা হবে না।
