ট্রাম্পের প্রশংসায় সরগরম আন্তর্জাতিক রাজনীতি, ভারতের নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিশ্বমঞ্চে কী জানাল বিদেশ মন্ত্রক? – এবেলা

ট্রাম্পের প্রশংসায় সরগরম আন্তর্জাতিক রাজনীতি, ভারতের নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিশ্বমঞ্চে কী জানাল বিদেশ মন্ত্রক? – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে কঠোর ভোটার পরিচয়পত্র আইন ‘SAVE America Act’ চালুর সমর্থনে ভারতের নির্বাচনী ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি দাবি করেন, সম্প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে প্রশ্ন করেছিলেন যে, সচিত্র পরিচয়পত্র ছাড়া আমেরিকায় কীভাবে নির্বাচন সম্ভব। ভারতের বিগত লোকসভা নির্বাচনে ৬৪ কোটি ৬০ লক্ষ ভোটারের সচিত্র পরিচয়পত্র নিশ্চিত করার উদাহরণ টেনে ট্রাম্প মার্কিন কংগ্রেসে নতুন বিল পাসের জোর দাবি জানান। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হতেই ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানায়, ভারতের নির্বাচন পরিচালনাকারী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সুদৃঢ়তা বিশ্বজুড়ে সুপ্রতিষ্ঠিত একটি সত্য।

তবে ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও তীব্র বিতর্ক ও কটাক্ষের ঝড় উঠেছে। প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা পবন খেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্পকে ব্যঙ্গাত্মক সুরে মুখ্য নির্বাচন কমিশনার ও ইভিএম মেশিন আমেরিকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর যেখানে ট্রাম্পের বক্তব্যকে সমর্থন জানিয়ে ভারতের প্রশংসা করেছেন, সেখানে বিরোধীদের দাবি, এই ধরনের মন্তব্যের মাধ্যমে ভারতকে কটাক্ষ করা হয়েছে। একদিকে আন্তর্জাতিক স্তরে ভারতের প্রশংসাবার্তা এবং অন্যদিকে দেশীয় রাজনীতিতে পাল্টা প্রতিক্রিয়া—সব মিলিয়ে ট্রাম্পের এক মন্তব্যেই এখন উত্তপ্ত রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *