ডিজিটাল আদমশুমারিতে বড়সড় গাফিলতি, অরুণাচলকে চীনের অংশ দেখাল সরকারি পোর্টাল!

ডিজিটাল আদমশুমারিতে বড়সড় গাফিলতি, অরুণাচলকে চীনের অংশ দেখাল সরকারি পোর্টাল!

ভারতের আসন্ন ডিজিটাল আদমশুমারির প্রস্তুতির মধ্যেই সরকারি ‘সেলফ ইন্যুমারেশন’ পোর্টালের মানচিত্রে বড় ধরনের ভুল ধরা পড়েছে। পোর্টালে অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলার পাশিঘাট শহরকে ভুলবশত চীনের ‘মেডোগ’ শহর হিসেবে চিহ্নিত করা হয়। ভারতীয় বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে এই ত্রুটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

মানচিত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের কারিগরি ত্রুটির কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে বলে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পোর্টালের মানচিত্র সংশোধন করে সঠিক তথ্য প্রদর্শন নিশ্চিত করেছে। তবে ভারতের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল আদমশুমারি শুরুর প্রাক্কালে এ ধরনের ভুল ও থার্ড পার্টি ম্যাপ সার্ভিসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়ে জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *