“ততদিন বাইরে থাকলে তবে তো হিসেব!” শুভেন্দুর বিস্ফোরক হুঁশিয়ারি – এবেলা

“ততদিন বাইরে থাকলে তবে তো হিসেব!” শুভেন্দুর বিস্ফোরক হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভায় সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। একুশের মঞ্চে অভিষেক যে মন্তব্য করেছিলেন, তার তীব্র পাল্টা জবাব দিয়েছেন তিনি।

মঙ্গলবার একুশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “নোটবুকগুলো এক এক করে ঠিক নিয়ে নেব। ২০৩১-এ সব হিসেব হবে।” বুধবার বিধানসভায় সেই প্রসঙ্গ টেনে শুভেন্দুর কটাক্ষ, “আরে ততদিন আপনি বাইরে থাকলে, তবে তো হিসেব হবে!” পাশাপাশি, অভিষেকের “ফুটপাতে থাকব, লড়াই করে হারাব” মন্তব্যের জবাবে শুভেন্দুর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়াতে।

এছাড়া এদিন বিধানসভায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ও তুমুল হট্টগোল দেখা যায়। কুণাল ঘোষ ওয়েলে নেমে বচসায় জড়িয়ে পড়লে স্পিকার রথীন বসু তাঁকে বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেন। শেষ পর্যন্ত মার্শাল ডেকে কুণাল ঘোষকে সভাকক্ষ থেকে বের করা হয়।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *