তারাতলার ঘটনার পর নড়েচড়ে বসল স্বাস্থ্যভবন, সরকারি হাসপাতালে বড়সড় রদবদলের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

তারাতলার ঘটনার পর নড়েচড়ে বসল স্বাস্থ্যভবন, সরকারি হাসপাতালে বড়সড় রদবদলের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে বড় বিপর্যয় সামলানোর মতো পরিকাঠামো এই মুহূর্তে সরকারি হাসপাতালগুলির নেই। বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে স্বাস্থ্যদপ্তরের সদ্য চালু হওয়া ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম পরিদর্শন করে এই বাস্তব সত্যটি অকপটে স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, বড়সড় দুর্ঘটনা ঘটলে মুহূর্তের মধ্যে একসঙ্গে আড়াইশো মানুষকে জরুরি প্রাথমিক পরিষেবা দেওয়ার জন্য রাজ্যে একটি ২৫০ বেডের প্রথম সারির ট্রমা সেন্টার তৈরি করা হবে। অগ্নিদগ্ধ মানুষের চিকিৎসার পরিকাঠামো বৃদ্ধির পাশাপাশি পিজি হাসপাতালে পুজোর আগে আরও ২৫০টি বেড ও ক্রিটিকাল কেয়ার বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসা ব্যবস্থাকে দালালমুক্ত করতে এবং হাসপাতালের আউটডোর ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর নজরদারি চালাতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সমস্ত হাসপাতালকে এই কন্ট্রোল রুমের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া হাসপাতালের মাটিতে শুয়ে থাকা রোগীর পরিজনদের জন্য বিশ্রামের জায়গা তৈরি করতে প্রতিটি হাসপাতালকে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেবে সরকার। পাশাপাশি নিউটাউনে আদানি গোষ্ঠী একটি নতুন ২ হাজার বেডের হাসপাতাল তৈরি করবে, যার মধ্যে ১ হাজার বেডে গরিব রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন বলে মুখ্যমন্ত্রী জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *