তারাতলা কাণ্ড: ফিরহাদের দিকে শুভেন্দুর আঙুল, সাফাই দিয়ে কী বললেন প্রাক্তন মেয়র? – এবেলা

তারাতলা কাণ্ড: ফিরহাদের দিকে শুভেন্দুর আঙুল, সাফাই দিয়ে কী বললেন প্রাক্তন মেয়র? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: তারাতলার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে সরাসরি দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন ফিরহাদ হাকিম।

কী বললেন ফিরহাদ?

শুভেন্দুর তোপ দাগার পর ফিরহাদ হাকিম দাবি করেন, কোনও নির্মাণ কাজের নকশায় (Building Plan) অনুমোদন দেওয়ার ক্ষেত্রে মেয়রের কোনো এক্তিয়ারই থাকে না। তাঁর কথায়, “শুধু আমার কেন, কোনো মেয়রেরই এই ক্ষমতা থাকে না। বিল্ডিং প্ল্যান বা নকশা খতিয়ে দেখার যাবতীয় দায়িত্ব থাকে বিল্ডিং ডিপার্টমেন্টের ওপর। মেয়রের কাছে এই বিষয়টি পৌঁছায় না এবং আলাদা করে মেয়রের এ ক্ষেত্রে কিছু করারও থাকে না।”

অর্থাৎ, প্রশাসনিক দায়বদ্ধতার আঙুল তিনি সরাসরি বিল্ডিং দপ্তরের দিকেই ঘুরিয়ে দিলেন। তারাতলার এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর যে তুঙ্গে উঠেছে, ফিরহাদের এই সাফাই তারই বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *