“তোলা দিলেই হাজতবাস!” পুলিশকে পাশে নিয়ে কড়া বার্তা পর্যটনমন্ত্রীর, চালু করলেন বিশেষ নম্বর – এবেলা

“তোলা দিলেই হাজতবাস!” পুলিশকে পাশে নিয়ে কড়া বার্তা পর্যটনমন্ত্রীর, চালু করলেন বিশেষ নম্বর – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে নতুন সরকার গঠনের সাড়ে তিন মাসের মধ্যে একাধিক স্থান থেকে তোলাবাজির অভিযোগ উঠতেই কড়া অবস্থান নিল প্রশাসন। বুধবার শিলিগুড়িতে ফিরে সোজা রাস্তায় নেমে পড়েন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। শহরের কোর্ট মোড়ে মাইক হাতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বার্তা দেন, রাজ্যে এখন আইনের শাসন চলছে এবং কোনোভাবেই তোলাবাজি বরদাস্ত করা হবে না।

অভিযুক্ত যে দলেরই সদস্য হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে মন্ত্রী পাশে থাকা পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন—তোলাবাজির অভিযোগ পেলেই যেন অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সাধারণ মানুষকেও সচেতন করে তিনি বলেন, কেউ যেন অন্যায়ভাবে টাকা না দেন এবং অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ ফোন নম্বরও প্রকাশ করেন।

সম্প্রতি কোর্ট মোড় এলাকার কয়েকজন টোটোচালক অভিযোগ করেছিলেন যে, রাস্তায় গাড়ি নামালেই তাঁদের কাছে টাকা দাবি করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই মন্ত্রী নিজে গিয়ে টোটোচালকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশ্বাস দেন। শহরের জট ও যানজট সমস্যার মূলে থাকা অবৈধ স্ট্যান্ড ও তোলাবাজি রুখতে আগামিদিনে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *