‘ত্রিপল চোর’ অপবাদের ভয়! ২০০০ সরকারি ত্রিপল ফেরালেন তৃণমূল বিধায়করা – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
দুর্যোগের মরশুমে দুর্গতদের সাহায্যে রাজ্যের প্রতিটি বিধায়ককে ২০০০টি করে ত্রিপল দেওয়ার নির্দেশ দিয়েছে নতুন সরকার। তবে জনসেবার এই সরকারি উদ্যোগে চরম অনীহা প্রকাশ করেছেন বিরোধী শিবিরের তৃণমূল বিধায়করা। তাঁরা নিজেদের অফিস বা বাসস্থানে এই বিপুল সংখ্যক ত্রিপল মজুত রাখতে সরাসরি অস্বীকার করেছেন।
মূলত গত নির্বাচনের ফল ঘোষণার পর সরকারি ত্রিপল মজুত রাখাকে কেন্দ্র করে জনরোষ ও ‘চোর’ অপবাদের তিক্ত অভিজ্ঞতাই এর প্রধান কারণ। সেবার চরম হেনস্থার শিকার হয়েছিলেন বহু তৃণমূল নেতা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিধায়করা জেলাশাসকদের জানিয়েছেন, তাঁদের বদলে ত্রিপলগুলি যেন সরাসরি স্থানীয় বিডিও অফিসে পাঠানো হয়। সাধারণ মানুষ প্রয়োজন অনুযায়ী সেখান থেকেই তা সংগ্রহ করবেন।
