দিল্লিতে ডেমোক্রেসির নতুন ঠিকানা? রাজঘাটে মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ গড়তে মোদী সরকারের মেগা পরিকল্পনা! – এবেলা

দিল্লিতে ডেমোক্রেসির নতুন ঠিকানা? রাজঘাটে মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ গড়তে মোদী সরকারের মেগা পরিকল্পনা! – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দিল্লির রাজঘাট এলাকায় একটি নতুন স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় গণপূর্ত দপ্তর বা সিপিডব্লিউডি-র এই প্রস্তাবে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সায় দিয়েছে দিল্লির আর্ট কাউন্সিল। তবে ঐতিহ্যবাহী রাজঘাট এলাকার সামগ্রিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই স্মৃতিসৌধের নির্মাণকাজ সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে পর্ষদ। বরাদ্দ জমির কোনো গাছ কাটা যাবে না এবং নির্দিষ্ট নির্মাণসামগ্রী ব্যবহার করেই এই স্মৃতিসৌধটি গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, অর্থনীতির প্রবাদপ্রতিম পুরুষ এবং দু’বারের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯১ সালে অর্থমন্ত্রী হিসেবে তাঁর হাত ধরেই ভারতে উদারীকরণ, বিলগ্নীকরণ ও বিশ্বায়নের মাধ্যমে মুক্ত অর্থনীতির সূচনা হয়, যা দেশের অর্থনৈতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল। এছাড়া তাঁর প্রধানমন্ত্রিত্বের মেয়াদেই তথ্য জানার অধিকার, শিক্ষার অধিকার এবং খাদ্য সুরক্ষা আইনের মতো ঐতিহাসিক জনকল্যাণমূলক আইনগুলি পাস হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *