দীপাবলির আগে ঘর পরিষ্কারের সময় এই ৪ জিনিস মিললেই কেল্লাফতে! – এবেলা

দীপাবলির আগে ঘর পরিষ্কারের সময় এই ৪ জিনিস মিললেই কেল্লাফতে! – এবেলা

এবেলা ডেস্কঃ

দীপাবলির আনন্দ উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সব মহলেই। উৎসবের মরশুমে ঘর পরিষ্কার করা একটি প্রচলিত রীতি হলেও, এই কাজ এখন আপনার ভাগ্য বদলে দিতে পারে। বিশ্বাস অনুযায়ী, ঘর পরিষ্কারের সময় যদি বিশেষ কিছু বস্তু খুঁজে পাওয়া যায়, তবে তা অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। কঠোর পরিশ্রমের এই সময়ে সামান্য এই প্রাপ্তিগুলোই আপনার জীবনে সুদিন ডেকে আনতে পারে।

বাড়ি পরিষ্কার করতে গিয়ে হঠাৎ পুরোনো টাকা বা কয়েন খুঁজে পাওয়া দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টির ইঙ্গিত দেয়, যা আকস্মিক অর্থপ্রাপ্তি বা ব্যবসায়িক উন্নতির বার্তা বয়ে আনে। এছাড়া শঙ্খ বা কড়ি পাওয়া গেলে তা ধনদেবীর কৃপায় আয় বৃদ্ধির সম্ভাবনা বাড়ায়। শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূরের পালক খুঁজে পাওয়া গেলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং লাল কাপড় পাওয়া গেলে দাম্পত্য জীবন মধুর ও সমৃদ্ধ হয়ে ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *