দুই দিন আসার কালচার চলবে না! শিক্ষকদের হাজিরা নিয়ে কড়া বার্তা উচ্চশিক্ষামন্ত্রীর – এবেলা

দুই দিন আসার কালচার চলবে না! শিক্ষকদের হাজিরা নিয়ে কড়া বার্তা উচ্চশিক্ষামন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক এবং অধ্যাপকদের উপস্থিতি নিয়ে কড়া বার্তা দিলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। নিউটাউনে আয়োজিত এক বিশেষ বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, সপ্তাহে মাত্র এক বা দুদিন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসার সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না। করোনা-পরবর্তী সময়ে শিক্ষকদের ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকার প্রবণতা তুলে ধরে তিনি বলেন, হাজিরায় এই ধরনের অনিয়মকে সরাসরি আর্থিক অনিয়মের সামিল হিসেবে দেখা হবে। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখতে উপাচার্যদের আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার নিউটাউন কনভেনশন সেন্টারে জাতীয় শিক্ষানীতি নিয়ে আয়োজিত বিশেষ ‘চিন্তন-মন্থন’ বৈঠকে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন। তিনি সাফ জানান, কোনও শিক্ষক সংগঠন বা অধ্যাপক মঞ্চ যদি এই পদক্ষেপে বাধা সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে সরাসরি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, কলেজগুলির পঠনপাঠন ও পরিকাঠামো নিয়মিত পরিদর্শনের ওপর জোর দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়গুলিতে কলেজ ইন্সপেক্টরদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ফেরাতে এবং শিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকার যে কোনো আপস করবে না, তা এদিনের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন তিনি।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *