দুগ্ধ চাষীদের জন্য সুখবর! লেহ-কারগিলে নতুন প্ল্যান্ট ও ডিজিটাল পেমেন্ট অ্যাপ চালু করছেন অমিত শাহ

দুগ্ধ চাষীদের জন্য সুখবর! লেহ-কারগিলে নতুন প্ল্যান্ট ও ডিজিটাল পেমেন্ট অ্যাপ চালু করছেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ১ মে, ২০২৬ তারিখে লাদাখের লেহ-তে অবস্থিত কেন্দ্রীয় বৌদ্ধ অধ্যয়ন প্রতিষ্ঠানে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দুগ্ধ খাতের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মূলত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং দুগ্ধ চাষিদের স্বাবলম্বী করে তুলতেই এই বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় পশুপালন মন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং লাদাখের উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাও উপস্থিত থাকবেন।

অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন

এই প্রকল্পের আওতায় কারগিলে দৈনিক ১০ হাজার লিটার সক্ষমতার একটি নতুন ডেইরি প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পাশাপাশি লেহ-তে দই ও পনির উৎপাদনের জন্য নতুন প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া দুধের গুণমান বজায় রাখতে কোল্ড-চেইন সিস্টেম এবং বাল্ক মিল্ক কুলার ব্যবস্থা চালু করা হচ্ছে, যা দুর্গম পাহাড়ি অঞ্চলে দুধ সংরক্ষণ ও পরিবহনে আমূল পরিবর্তন আনবে।

ডিজিটাল ও প্রযুক্তিগত পদক্ষেপ

দুগ্ধ সংগ্রহের প্রক্রিয়াকে স্বচ্ছ ও সহজ করতে ‘অ্যান্ড্রয়েড-ভিত্তিক অটোমেটেড মিল্ক কালেকশন সিস্টেম’ (AMCS) অ্যাপ চালু করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকরা সরাসরি ডিজিটাল পেমেন্ট ও স্বচ্ছ হিসাব পাবেন। এছাড়া তৃনমূল পর্যায়ে দুধের গুণমান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ দুগ্ধ পরীক্ষাগারের যাত্রা শুরু হবে। স্থানীয় দুগ্ধজাত পণ্যের সঠিক বাজারমূল্য নিশ্চিতে বিভিন্ন অংশীদারদের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সরকারের এই সমন্বিত উদ্যোগের ফলে লাদাখের প্রান্তিক দুগ্ধ চাষিরা আধুনিক বাজার ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। ‘সহকার সে সমৃদ্ধি’ দর্শনের মাধ্যমে এই পদক্ষেপগুলো স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং লাদাখের মতো দূরবর্তী অঞ্চলের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিকাশ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

এক ঝলকে

প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং দুগ্ধ চাষিদের জীবনমান উন্নয়ন।

১ মে লাদাখে ডেইরি ও সমবায় খাতের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন অমিত শাহ।

কারগিলে নতুন ডেইরি প্ল্যান্ট এবং লেহ-তে পনির ও দই উৎপাদন ইউনিটের যাত্রা শুরু।

স্বচ্ছতার জন্য ডিজিটাল অ্যাপ ও মান নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ পরীক্ষাগার চালু হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *