দুর্ঘটনায় ক্ষতিপূরণ নেই, টিকিট নিয়েই রেলকে তুলোধোনা হাই কোর্টের! – এবেলা

দুর্ঘটনায় ক্ষতিপূরণ নেই, টিকিট নিয়েই রেলকে তুলোধোনা হাই কোর্টের! – এবেলা

এবেলা ডেস্কঃ

রেল দুর্ঘটনায় আর্থিক সাহায্যের বিষয়ে এক যুগান্তকারী রায় দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মৃত যাত্রীর কাছ থেকে টিকিট উদ্ধার না হলেই তিনি বিনা টিকিটে ভ্রমণ করছিলেন—এমন সিদ্ধান্তে পৌঁছানো অন্যায়। শুধুমাত্র টিকিট না পাওয়ার অজুহাতে রেল কর্তৃপক্ষ মৃত যাত্রীর পরিবারের ক্ষতিপূরণের দাবি খারিজ করতে পারে না। যাত্রী বৈধ টিকিটে ছিলেন কি না, তা অন্যান্য পারিপার্শ্বিক প্রমাণের ওপর ভিত্তি করে নির্ধারণ করতে হবে।

এর আগে রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনাল টিকিট না থাকার যুক্তিতে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি চৌধুরীর এদিনের রায়ে সেই আগের নির্দেশ খারিজ হয়ে গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই পর্যবেক্ষণের ফলে ভবিষ্যতে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ন্যায়বিচার পাওয়ার পথ অনেকটাই প্রশস্ত হলো বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *