ধর্মতলায় ধুন্ধুমার! জলের বোতলের বদলে উড়ে এল ইট, স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের – এবেলা

ধর্মতলায় ধুন্ধুমার! জলের বোতলের বদলে উড়ে এল ইট, স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের – এবেলা

এবেলা ডেস্কঃ

ধর্মতলায় ছাত্র ও যুব সংগঠনের মিছিলকে কেন্দ্র করে গত শুক্রবারের রণক্ষেত্র পরিস্থিতি এবং ব্যাপক অশান্তির ঘটনায় কঠোর পদক্ষেপ করল কলকাতা পুলিশ। এই ঘটনায় মোট ৬টি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। যার মধ্যে সংবাদমাধ্যমের কর্মীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫টি মামলা এবং পুলিশের তরফে ১টি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবারের এই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক কড়া ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

মূল হাইলাইটস:

  • স্বতঃপ্রণোদিত মামলা ও অভিযোগ: কলকাতা পুলিশের স্বতঃপ্রণোদিত মামলার অভিযোগে বলা হয়েছে, শুক্রবার দুপুর ২টো নাগাদ ডোরিনা ক্রসিংয়ে बिना অনুমতিতে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হন। মিছিলে অংশগ্রহণকারীরা মাইক ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য রাখেন এবং রাস্তা অবরোধ করেন।
  • যে সংগঠনের নাম জড়িয়েছে: মামলায় AIDSO, AIDYO, CPIM(L), DYFI, AISA, PDSF, AFSA, DSF, ISU এবং APDR-সহ একাধিক ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
  • পুলিশ ও মিডিয়ার ওপর হামলা: পুলিশের অভিযোগ, বারবার এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করা হয়। উল্টে নেতাদের নির্দেশে ভিড় পুলিশকর্মী, সংবাদমাধ্যমের কর্মী এবং সাধারণ পথচারীদের লক্ষ্য করে জলের বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়তে শুরু করে। এই হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর আহত হন।
  • যান চলাচল স্তব্ধ: বিক্ষোভকারীদের লাগাতার প্ররোচনা সত্ত্বেও পুলিশ চরম সংযম দেখায়। তবে এই সংঘর্ষের জেরে কলকাতার অন্যতম ব্যস্ত চত্বরে দীর্ঘ সময় যান চলাচল ও জনজীবন কার্যত স্তব্ধ হয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যা প্রায় ৭টা ১৫ মিনিট নাগাদ বিক্ষোভকারীরা এলাকা ছাড়েন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *