ধ্রুব রাঠির দরজায় ঝুলল আদালতের নোটিস, সাকেত কোর্টের নির্দেশে তোলপাড় দিল্লি NCR! – এবেলা

এবেলা ডেস্কঃ
ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি পুরোনো ফৌজদারি মানহানির মামলায় দিল্লির সাকেত আদালত নতুন করে সমন জারি করেছে। আদালতের কর্মীদের উপস্থিতিতে সেই নোটিসটি সরাসরি গুরুগ্রামের বাড়িটির দরজায় সাঁটিয়ে দেওয়া হয়। বিজেপির আইটি সেল কর্মী বিকাশ পাণ্ডের দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয় যে, রাঠির প্রকাশিত একটি ভিডিওতে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন ও ভুয়ো অভিযোগ এনে ব্যক্তিগত সুনামের মারাত্মক ক্ষতি করা হয়েছে। ২০১৯ সাল থেকে বারবার সমন পাঠানো হলেও তিনি না আসায় সাকেত আদালত নতুন করে এই নির্দেশ দিয়েছে।
পূর্বে অস্ট্রিয়াতে বসবাসের কারণে তিনি হাজিরা এড়িয়ে গেলেও, সম্প্রতি দিল্লি NCR-এ তাঁর উপস্থিতির খবর মিলতেই আদালতের এই কড়া পদক্ষেপ। এমন এক সময়ে এই পরোয়ানা জারি হলো, যখন কনটাক্ট বা ককরোচত জনতা পার্টির দিল্লির সেন্ট্রাল পার্কের কর্মসূচিতে তাঁর যোগদানের জল্পনা তীব্র হয়েছে। আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ১৭ অক্টোবর। দীর্ঘদিনের এই পুরনো বিতর্ক এবং বারবার সমন এড়ানোর পর, এখন ১৭ অক্টোবরের শুনানিতে শেষ পর্যন্ত কী ঘটে, সেদিকেই নজর রয়েছে সকলের।
