নতুন ভোটারদের জন্য নির্বাচন কমিশনের কড়া নিয়ম, আবেদন করার আগে জেনে নিন এই গুরুত্বপূর্ণ তথ্য! – এবেলা

নতুন ভোটারদের জন্য নির্বাচন কমিশনের কড়া নিয়ম, আবেদন করার আগে জেনে নিন এই গুরুত্বপূর্ণ তথ্য! – এবেলা

এবেলা ডেস্কঃ

নতুন ভোটার কার্ডের জন্য নাম নথিভুক্ত করার নিয়মে বড়সড় বদল আনল নির্বাচন কমিশন। এখন থেকে অনলাইনে ফর্ম-৬ পূরণের সময় আবেদনকারীকে তাঁর বাবা-মা বা পূর্বপুরুষদের ‘এসআইআর’ (SIR) সংক্রান্ত নির্বাচনী নথি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই তথ্য না দিলে নতুন ভোটারের আবেদনপত্র অনলাইনে জমা দেওয়া যাবে না। সদ্য প্রাপ্তবয়স্ক নাগরিক, প্রথমবার নাম নথিভুক্তকারী কিংবা আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের ক্ষেত্রে এই নয়া নির্দেশিকা জারি করে ব্যবস্থাটি চালু করা হয়েছে। কমিশনের এই পদক্ষেপের ফলে যাচাইকরণ প্রক্রিয়া আরও কঠোর হতে চলেছে।

ইসিআইনেট পোর্টালে অনলাইন ফর্ম-৬-এর আবেদনে এখন থেকে আবেদনকারীর নিজের অথবা বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুমার নাম পূর্বের এসআইআর তালিকায় ছিল কি না, তা স্পষ্ট জানাতে হবে। প্রথম বা দ্বিতীয় বিকল্প বেছে নিলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নাম, বুথ নম্বর এবং ভোটার তালিকার ক্রমিক সংখ্যা উল্লেখ করতে হবে। অন্যথায় পরিবারের সদস্যদের নাম ও এপিক নম্বরের পাশাপাশি এই নতুন তথ্য দিয়ে তা যাচাই করা হবে। বিহারে প্রথম এই কর্মসূচি চালুর পর, বর্তমানে যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বা চলছে, সেখানেও এই নিয়ম কার্যকর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *