নন্দীগ্রামে ঝোড়ো প্রচার, আজ অভিষেক ঝড়!

নন্দীগ্রামে ঝোড়ো প্রচার, আজ অভিষেক ঝড়!

রাজ্যের প্রথম দফার ভোটগ্রহণের মাত্র চার দিন আগে আজ প্রচারের উত্তাপ বাড়াতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনভর তিনি সাগর, নন্দীগ্রাম ও জলহাটিতে মেগা প্রচার কর্মসূচি পালন করবেন। সকালের দিকে সুন্দরবন সাংগঠনিক জেলার সাগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে জনসভার মাধ্যমে তাঁর প্রচার শুরু হবে। তবে রাজনৈতিক মহলের মূল নজর রয়েছে দুপুরের নন্দীগ্রামের জনসভার দিকে, যেখানে প্রার্থী পবিত্র করের সমর্থনে পল্লি উৎসব মাঠে তিনি বক্তব্য রাখবেন।

নন্দীগ্রামের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগনার জলহাটিতে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। শরৎপল্লি উকিল বাড়ি মোড় থেকে এইচ বি টাউন পর্যন্ত তিনি একটি রোড শো করবেন। আরজি কর কাণ্ডের আবহে বাম ও বিজেপি নেতৃত্ব যখন সরব, সেই পরিস্থিতিতে এই হাইভোল্টেজ কেন্দ্রগুলোতে তৃণমূলের প্রচারের মাধ্যমে ভোটারদের জনসংযোগ ও রাজনৈতিক সমীকরণ সুসংহত করার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *