নাবালিকা খুনে অগ্নিগর্ভ বারুইপুর, পরিস্থিতি সামলাতে ৩ থানায় জারি ১৬৩ ধারা! – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে খুনের ঘটনায় রবিবার এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। সন্দেহভাজন এক যুবককে পিটিয়ে হত্যার পাশাপাশি পুলিশের ওপরও হামলার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে বারুইপুর, নরেন্দ্রপুর ও সোনারপুর থানা এলাকায় ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন।
বেআইনি জমায়েত রুখতে এলাকায় বিশাল পুলিশবাহিনী টহল দিচ্ছে। ঘটনার তদন্তে ৬ সদস্যের সিট গঠন করে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, রুজু হয়েছে তিনটি মামলা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন।
