নিউ টাউনে বস্তাবন্দি মুখ থেঁতলানো দেহ উদ্ধার, সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজন খুনি! – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার নিউ টাউনের স্বামীজি নগর এলাকায় শনিবার সকালে এক অজ্ঞাতপরিচয় যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথম দেহটি দেখতে পেয়েই খবর দেন ইকো পার্ক থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌরভ বিশ্বাস (আনুমানিক বয়স ৩২-৩৫ বছর)। তাঁর মুখ থেঁতলানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ট্যাটু রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, দু-তিন দিন আগে তাঁকে অন্যত্র নৃশংসভাবে খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে।
এলাকার একটি সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে কাঁধে করে দেহ এনে ফেলে রেখে যেতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজের সেই ব্যক্তি ও ঘটনার পেছনের মূল কারণ বের করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চালাচ্ছে ইকো পার্ক থানার পুলিশ।
