নিখুঁত বউমা নাকি ভয়ংকর রহস্য? ইয়ামির ‘নয়ি নাভেল্লি’ লুক দেখে যা বললেন আদিত্য ধর! – এবেলা

নিখুঁত বউমা নাকি ভয়ংকর রহস্য? ইয়ামির ‘নয়ি নাভেল্লি’ লুক দেখে যা বললেন আদিত্য ধর! – এবেলা

এবেলা ডেস্কঃ

ফ্যান্টাসি, কমেডি ও পারিবারিক গল্পের মিশেলে তৈরি আসন্ন ছবি ‘নয়ি নাভেল্লি’-তে একদম নতুন অবতারে ধরা দিতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে দারুণ চর্চা। পোস্টারে বিয়ের সাজে ইয়ামির সামনে এক দানবসদৃশ অবয়ব দেখা যাওয়ায় দানা বেঁধেছে রহস্য। এই লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লেখেন, দশেরায় আসছে ভারতের নিজস্ব ফ্যান্টাসি ফ্যামিলি এন্টারটেইনার। আর এই পোস্ট শেয়ার করেই স্বামী তথা পরিচালক আদিত্য ধর মজার ছলে মন্তব্য করেন, তাহলে এটাই যাকে আমি বিয়ে করেছি! স্বামীর এই রসিকতার পাল্টা জবাব দিয়ে ইয়ামি লেখেন, লেখক সাহেব, আপনি বরং অভিনয়ে হাত পাকানোর চেষ্টা করুন, ১৬ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করুন। দম্পতির এই খুনসুটি মুহূর্তেই অনুরাগীদের নজর কেড়েছে।

বালাজি মোহনের পরিচালনায় এই ছবির গল্প আবর্তিত হয়েছে মীরাটের এক অশান্ত পরিবারে এক নিখুঁত বধূর প্রবেশকে কেন্দ্র করে। তাঁর উপস্থিতিতে পরিবারে সুখ-শান্তি ফিরলেও এক সদস্যের মনে সন্দেহ জাগে, এই আদর্শ বউমা কি সত্যিই এতটা সরল, নাকি তাঁর আড়ালে লুকিয়ে রয়েছে কোনো অতিপ্রাকৃত অশুভ শক্তি? হাস্যরস, পারিবারিক টানাপোড়েন ও ফ্যান্টাসির পাশাপাশি এতে থাকছে হররের ছোঁয়াও। হিমাংশু শর্মা ও দিব্য নিধি শর্মার চিত্রনাট্যে এবং আনন্দ এল রাইয়ের প্রযোজনায় ছবিটি আগামী ১৬ অক্টোবর ২০২৬, দশেরার আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং পরবর্তীতে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *