নেই পড়াশোনা, নেই রোজগার! ঝাড়গ্রামে মোদীর হুঙ্কারে কাঁপল তৃণমূল!

নেই পড়াশোনা, নেই রোজগার! ঝাড়গ্রামে মোদীর হুঙ্কারে কাঁপল তৃণমূল!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে ঝাড়গ্রামের নির্বাচনী জনসভা থেকে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকারের আমলে রাজ্যের মানুষ শিক্ষা, কর্মসংস্থান ও চিকিৎসা পরিষেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে নারী সংরক্ষণ বিলের বিরোধিতার প্রসঙ্গ টেনে তিনি রাজ্যের মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়ন বাধাগ্রস্ত করার জন্য শাসকদলকে দায়ী করেন। প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচনে ব্যালট বক্সের মাধ্যমে এর উপযুক্ত জবাব দিতে বাংলার নারীশক্তির প্রতি আহ্বান জানান।

জনসভায় আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে, ‘পিএম জনমন’ প্রকল্পের বাস্তবায়নে রাজ্য সরকার বাধা সৃষ্টি করছে। তিনি কৃষকদের প্রতিশ্রুতি দেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ধান ও আলু চাষিদের শোষণ থেকে মুক্তি দিতে ‘সিন্ডিকেট রাজ’ নির্মূল করা হবে। পাশাপাশি, ধান চাষিদের জন্য ৩১০০ টাকা সহায়ক মূল্য নির্ধারণ এবং কিষাণ সম্মান নিধির অর্থ ৯০০০ টাকায় উন্নীত করার ঘোষণা দেন তিনি। এছাড়া ‘পিএম সূর্য ঘর’ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *