পশ্চিমবঙ্গ নাকি ত্রিপুরা! ভাইরাল ভিডিওর পেছনের আসল সত্য কী?

পশ্চিমবঙ্গ নাকি ত্রিপুরা! ভাইরাল ভিডিওর পেছনের আসল সত্য কী?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে একদল ব্যক্তিকে একটি গাড়ি ঘিরে আক্রমণাত্মক আচরণ করতে ও নিরাপত্তারক্ষীদের হাত থেকে লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে। পোস্টদাতাদের একাংশ দাবি করেছে যে, পশ্চিমবঙ্গে তৃণমূল কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা চালিয়েছে। এই ভিডিওটি জনমনে বিভ্রান্তি ও ভুল ধারণা তৈরি করছে।

যাচাই প্রক্রিয়ায় নিশ্চিত হওয়া গেছে যে, ভাইরাল হওয়া এই ভিডিওটি পশ্চিমবঙ্গের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে এটি গত ১২ এপ্রিল ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনের সময় রেকর্ড করা হয়েছিল। সেই সময় ত্রিপুরার মান্দাই কেন্দ্রের বেলবাড়িতে বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার গাড়ি ঘিরে তিপরা মথা পার্টির সমর্থকদের বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটেছিল। ত্রিপুরার স্থানীয় সংবাদমাধ্যমে সম্প্রচারিত ফুটেজের সঙ্গে ভাইরাল ভিডিওটি হুবহু মিলে যাওয়ায় এটি স্পষ্ট যে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে ত্রিপুরার পুরনো একটি ঘটনার ভিডিওকে বর্তমানে পশ্চিমবঙ্গের ঘটনা বলে মিথ্যা ও ভিত্তিহীনভাবে প্রচার করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *