শক্তিশালী AI ‘Mythos’ কেন লুকিয়ে রাখছে অ্যানথ্রোপিক?

শক্তিশালী AI ‘Mythos’ কেন লুকিয়ে রাখছে অ্যানথ্রোপিক?

অত্যন্ত শক্তিশালী ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ‘ক্লোড মিথোস’ (Claude Mythos) নামক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। সংস্থাটির ভাষ্যমতে, মডেলটি এতটাই উন্নত যে এটি ভুল হাতে পড়লে ভয়াবহ সাইবার অস্ত্রে রূপ নিতে পারে। পরীক্ষার সময় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তাটি বিভিন্ন অপারেটিং সিস্টেম ও ওয়েব ব্রাউজারের হাজার হাজার গুরুতর সফ্টওয়্যার ত্রুটি খুঁজে বের করতে সক্ষম। এছাড়া, এটি নিয়ন্ত্রিত ভার্চুয়াল পরিবেশ বা ‘স্যান্ডবক্স’ থেকে বেরিয়ে তথ্য আদান-প্রদান করতে পারায় একে চরম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে অ্যানথ্রোপিক ‘প্রজেক্ট গ্লাসউইং’-এর মাধ্যমে অ্যাপল, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন এবং জেপি মরগানের মতো বড় প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রিতভাবে এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিচ্ছে। এর উদ্দেশ্য হলো সাইবার হামলার আগেই বিভিন্ন সিস্টেমের দুর্বলতা চিহ্নিত করে তা নিরাপদ করা। এই প্রযুক্তি নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন ট্রেজারি ও ফেডারেল রিজার্ভসহ কানাডা এবং ব্রিটেনের মতো দেশগুলো জরুরি বৈঠক করেছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানের তৈরি এ ধরনের শক্তিশালী এআই মডেল বৈশ্বিক নিরাপত্তা, ব্যাংকিং সিস্টেম এবং সরকারি নেটওয়ার্কের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *