হাতে আর সময় নেই, বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

হাতে আর সময় নেই, বন্ধ হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট!

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জানিয়েছে, আগামী ১৬ এপ্রিল থেকে দীর্ঘ তিন বছর ধরে লেনদেনহীন ও শূন্য ব্যালেন্সের অকেজো অ্যাকাউন্টগুলি বন্ধের প্রক্রিয়া শুরু হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং তথ্যপ্রযুক্তিগত ব্যবস্থাপনার উন্নতির লক্ষ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেসব অ্যাকাউন্টে গত তিন বছর ধরে কোনো প্রকার আর্থিক লেনদেন হয়নি এবং বর্তমানে ব্যালেন্স শূন্য রয়েছে, শুধুমাত্র সেই অ্যাকাউন্টগুলোই এই প্রক্রিয়ার আওতায় আসবে।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট সচল রাখার জন্য দ্রুত কেওয়াইসি (KYC) প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে। গ্রাহকরা নিকটস্থ ব্যাঙ্কে গিয়ে আধার কার্ড, প্যান কার্ড ও পাসবুকসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়া নিষ্ক্রিয় অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে, অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ ও এটিএম ব্যবহার করে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের মাধ্যমেও অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় রাখা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *