পাণ্ডবেশ্বরে ভোটের প্রচারে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার বিজেপি যুবনেতা!

পাণ্ডবেশ্বরে ভোটের প্রচারে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার বিজেপি যুবনেতা!

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে এক মহিলা ও তাঁর নাবালিকা কন্যাকে শ্লীলতাহানির অভিযোগে বিজেপি যুব মোর্চার আহ্বায়ক প্রহ্লাদ সাউকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে পাণ্ডবেশ্বরের একটি বাড়িতে প্রচারে গিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার কথা জানানোয় ওই পরিবারকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার সময় বাধা দিতে গেলে ওই মহিলার স্বামীকে মারধর করার অভিযোগও উঠেছে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করে।

এই ঘটনাকে ঘিরে শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র রাজনৈতিক বাগযুদ্ধ শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, প্রচারে বেরিয়ে নারীদের হেনস্থা করা বিজেপির অভ্যাসে পরিণত হয়েছে। অন্যদিকে, বিজেপি নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, রাজনৈতিক চক্রান্তের মাধ্যমে মিথ্যে মামলায় তাঁদের নেতাকে ফাঁসানো হয়েছে। ধৃত প্রহ্লাদ সাউ নিজেও এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *