পিএম কিষাণে ২ এর বদলে মিলবে ৪ হাজার টাকা? জানুন ভাইরাল খবরের আসল সত্যতা – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-Kisan) প্রকল্পের পরবর্তী ২৪তম কিস্তির জন্য দেশের কোটি কোটি কৃষক প্রহর গুনছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, আসন্ন কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকার বদলে ৪ হাজার টাকা পাঠানো হবে।
ভাইরাল দাবির আসল সত্যতা অনুসন্ধানে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। সরকার বা কৃষি মন্ত্রকের পক্ষ থেকে আর্থিক সাহায্য দ্বিগুণ করার কোনো ঘোষণা করা হয়নি। সরকারি নিয়ম অনুযায়ী, যোগ্য কৃষকরা প্রতি চার মাস অন্তর ২ হাজার টাকা করে (বছরে মোট ৬ হাজার টাকা) পান। জুন মাসে ২৩তম কিস্তির টাকা দেওয়ার পর ২৪তম কিস্তির ক্ষেত্রেও পূর্বের নিয়মই বহাল রয়েছে।
সাইবার জালিয়াতি নিয়ে সতর্কতা বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ভুয়া পোস্ট বা লিঙ্কে ক্লিক করে ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্কের বিবরণ শেয়ার করলে বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। তাই কৃষক ভাইদের কোনো বিভ্রান্তিকর প্রচারে কান না দিয়ে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট (pmkisan.gov.in)-এর তথ্যের ওপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
