‘পুশব্যাক’ যন্ত্রণার অবসান, এক বছর পর দেশে ফিরে নবজাতককে দেখলেন দানিশ! – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
‘বাংলাদেশি’ সন্দেহে গত বছর দিল্লি পুলিশের হাতে আটক হয়ে বাংলাদেশে ‘পুশব্যাক’ হয়েছিলেন বীরভূমের পাইকরের বাসিন্দা দানিশ শেখ, সুইটি বিবিরা। দীর্ঘ এক বছরের আইনি লড়াই শেষে অবশেষে কাটল অন্ধকার। বুধবার মহদীপুর সীমান্ত দিয়ে স্বদেশে ফিরলেন তাঁরা। দীর্ঘ প্রতীক্ষার পর ঘরে ফিরে প্রথমবার নিজের চার মাসের নবজাতক ছেলেকে বুকে জড়িয়ে আবেগাপ্লুত দানিশ। স্বস্তির নিশ্বাস ফেলেছেন সুইটিও।
কাজের খোঁজে দিল্লিতে গিয়ে চরম হেনস্থার শিকার হয়েছিলেন এই শ্রমিকরা। স্ত্রী সোনালি আগেই ফিরেছিলেন, তবে দানিশরা আটকে ছিলেন ওপার বাংলায়। দেশে ফিরে পরিবারের সকলকে কাছে পেয়ে আপ্লুত সকলে। দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন তাঁরা। আপাতত ভিনরাজ্যে নয়, নিজেদের রাজ্যেই কাজ জুটিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তাঁরা।
