প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি! ভারতে স্টারলিংক নিয়ে বিস্ফোরক অভিযোগ মাস্কের? – এবেলা

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি! ভারতে স্টারলিংক নিয়ে বিস্ফোরক অভিযোগ মাস্কের? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক চালুর প্রচেষ্টাকে কেন্দ্র করে শিল্পপতি মুকেশ আম্বানিকে সরাসরি নিশানা করলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে কড়া সুর চড়িয়ে তিনি জানান, আম্বানিই ভারতের মূল নিয়ন্ত্রক তা অনুধাবন করতে না পারার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। মাস্ক অভিযোগ করেন, ভারতের সাধারণ মানুষের ওপর একচেটিয়া আধিপত্য বজায় রাখতেই প্রযুক্তিগত প্রতিযোগিতায় বাধাদান করা হচ্ছে। তাঁর দাবি, দেশের যে সমস্ত দুর্গম ও প্রান্তিক এলাকায় এখনও ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে স্টারলিঙ্ক পরিষেবা চালু হলে শিশু ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনযাত্রায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।

অন্যদিকে, স্পেস এক্স প্রধান এলন মাস্কের তোলা বৈষম্য ও বাধা দেওয়ার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ পরিষেবার ক্ষেত্রে সম্পূর্ণ ন্যায্য ও স্বচ্ছ পরিকাঠামো বিদ্যমান। সরকারের মতে, ভারতে ব্যবসার ক্ষেত্রে সব প্রতিষ্ঠানের জন্যই সমান সুযোগ বরাদ্দ রয়েছে এবং এতে কোনো প্রকার পক্ষপাতিত্বের স্থান নেই। এলন মাস্কের তীব্র মন্তব্যের পরও নিজেদের নিরপেক্ষ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে যে, ভারতীয় বাজারে সব কো ম্পা নির জন্যই সমান নিয়ম প্রযোজ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *