প্লাবনের ভ্রুকুটি সবং ও আরামবাগে, পরিস্থিতি পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী! – এবেলা

প্লাবনের ভ্রুকুটি সবং ও আরামবাগে, পরিস্থিতি পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী! – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা অতিবৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ফের বন্যার ভ্রুকুটি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের সবং ও হুগলির আরামবাগ মহকুমায়। ফুঁসছে দ্বারকেশ্বর নদী, পাশাপাশি মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীর জলস্তর বাড়ায় বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে আরামবাগের সালেপুর পঞ্চায়েত এলাকার পশ্চিমপাড়ায় রাস্তার উপর দিয়ে জল বইতে শুরু করায় গৃহবন্দি হয়েছেন শতাধিক পরিবার। জলমগ্ন হয়েছে কৃষিজমি ও গ্রামীণ রাস্তা। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের বন্দোবস্ত করা হয়েছে এবং খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।

পরিস্থিতির অবনতি এড়াতে এবং দুর্গত এলাকার সার্বিক ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সবং ও আরামবাগে আসছেন মুখ্যমন্ত্রী। নদীর জলস্তর ক্রমাগত বাড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোমর থেকে বুক সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং যেকোনো জরুরি অবস্থা মোকাবেলায় সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *