বড় ধাক্কা অন্নপূর্ণা যোজনায়, সরকারি কড়া নিয়মে বাদ পড়ছেন লাখ লাখ মহিলা – এবেলা

বড় ধাক্কা অন্নপূর্ণা যোজনায়, সরকারি কড়া নিয়মে বাদ পড়ছেন লাখ লাখ মহিলা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকায় বড়সড় রদবদল ঘটাল শুভেন্দু অধিকারীর সরকার। নতুন শর্ত অনুযায়ী, সরকারি চাকরিজীবী বা আয়করদাতাদের পাশাপাশি আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলান্টিয়ার এবং পার্শ্বশিক্ষকদেরও এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। অর্থাৎ, সরকারি খাত থেকে যে কোনো ধরণের সাম্মানিক বা পারিশ্রমিক পেলেই আর এই সুবিধা মিলবে না। এমনকি আবেদনকারীর পরিবারে ৩টি পাকা ঘর, ৫০ ডেসিমেল জমি বা জিএসটি নম্বর থাকলেও আবেদন বাতিল হবে। এই কড়া নিয়মের জেরে প্রায় ২৮ লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ যেমন প্রশ্নের মুখে, তেমনই ইতিমধ্যে টাকা পেয়ে যাওয়া আশাকর্মীদের থেকে তা ফেরত চাওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে আটকে থাকা জটিলতা কাটাতে এবং যোগ্য উপভোক্তাদের কাছে দ্রুত আর্থিক সুবিধা পৌঁছে দিতে ‘এডিট অপশন’ চালু করেছে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর। এর ফলে ভুল তথ্য বা নাম সংশোধনের জন্য আবেদনকারীরা জেলা আধিকারিকদের সহায়তায় পোর্টালে তথ্য পরিবর্তন করার সুযোগ পাবেন। পাশাপাশি, যাচাইয়ের কাজ দ্রুত শেষ করতে আধিকারিকের সুপারিশপত্র আপলোডের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। ৩০ জুন পর্যন্ত জমা পড়া এবং যাচাইয়ের অধীন থাকা সমস্ত আবেদন দ্রুত খতিয়ে দেখে যোগ্যদের তালিকাভুক্ত করার চূড়ান্ত নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *