বড় বদল সরকারি চাকরিতে! ১৫ বছর কাজ করলেই মিলবে পেনশন, খালি পদে সুযোগ পাবেন নতুনরা? – এবেলা

বড় বদল সরকারি চাকরিতে! ১৫ বছর কাজ করলেই মিলবে পেনশন, খালি পদে সুযোগ পাবেন নতুনরা? – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী এইচ ডি কুমারস্বামী সরকারি চাকরির মেয়াদ ও নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। তাঁর ভাবনা অনুযায়ী, দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে একই পদে কাজ করার প্রচলিত প্রথা বদলে নতুন কর্মীদের চাকরির মেয়াদ ১০ থেকে ১৫ বছর নির্ধারণ করা যেতে পারে। নির্ধারিত সময়সীমা শেষে কর্মীদের অবসর দিয়ে মাসে ৮ থেকে ১০ হাজার টাকা পেনশন প্রদানের পাশাপাশি খালি হওয়া পদে নতুন চাকরিপ্রার্থীদের নিয়োগের সুযোগ তৈরি হবে। এতে যেমন একদিকে বেকারত্ব কমবে, তেমনই সরকারি চাকরির সুযোগ আরও বেশি সংখ্যক পরিবারের কাছে পৌঁছে যাবে। তাছাড়া, অবসরপ্রাপ্ত কর্মীরা পরবর্তীতে অন্য পেশা বা বেসরকারি ক্ষেত্রে যুক্ত হওয়ার পথও খোলা পাবেন।

তবে এই নতুন পরিকল্পনাটি কেবল ভবিষ্যতে নিয়োগপ্রাপ্ত কর্মীদের ওপর কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে; বর্তমানে কর্মরত কর্মীদের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। প্রাথমিক পর্যায়ে কর্ণাটকে এই ব্যবস্থা চালুর সম্ভাবনার কথা তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে প্রস্তাবটি বাস্তবায়িত হলে ঠিক কত সংখ্যক অতিরিক্ত নিয়োগ সম্ভব হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো পরিসংখ্যান মেলেনি। মূলত বেকারত্ব হ্রাস ও বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীর কথা মাথায় রেখেই মন্ত্রী এমন বিকল্প ব্যবস্থার পক্ষে সওয়াল করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *