‘বন্দে মাতরম্’-এর সম্মান রক্ষা ও গান্ধীর বাণী প্রচার, কংগ্রেসের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে বিজেপি – এবেলা

‘বন্দে মাতরম্’-এর সম্মান রক্ষা ও গান্ধীর বাণী প্রচার, কংগ্রেসের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় গান ‘বন্দে মাতরম্’-এর ছয়টি স্তবক গাওয়ার সরকারি নির্দেশের বিরোধিতা করে কংগ্রেস প্রথম দুই স্তবক গাওয়ার কথা ঘোষণা করতেই সংঘাত তুঙ্গে উঠেছে। কংগ্রেসের এই সিদ্ধান্তের জবাবে মহাত্মা গান্ধীর বাণীকে হাতিয়ার করে দেশব্যাপী প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই মর্মে প্রস্তাব পাশ হয়।

বিজেপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, রাজনৈতিক সুবিধা বা তোষণের রাজনীতির জন্য জাতীয় গানের মর্যাদার সঙ্গে কোনো আপস করা হবে না। নীতিন নবীন জানান, মহাত্মা গান্ধী নিজেই ‘বন্দে মাতরম্’-কে সাম্রাজ্যবাদবিরোধী জাতীয়তাবাদী চেতনার প্রতীক বলে মনে করতেন। বিজেপি সেই ঐতিহাসিক সত্য তুলে ধরে কংগ্রেসের ১৯৩৭ সালের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তের যুক্তি খণ্ডন করবে। পদ্মশিবিরের দাবি, সংকীর্ণ ভোটব্যাঙ্কের রাজনীতি বা সাম্প্রদায়িক চাপের কাছে নতিস্বীকার করে জাতীয় গানকে অপমান করা বরদাস্ত করা হবে না।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *