বন্দে মাতরম অবমাননা করলেই ৩ বছরের জেল! জাতীয় সঙ্গীতের সমান আইনি সুরক্ষা পেল ‘বন্দে মাতরম’ – এবেলা

বন্দে মাতরম অবমাননা করলেই ৩ বছরের জেল! জাতীয় সঙ্গীতের সমান আইনি সুরক্ষা পেল ‘বন্দে মাতরম’ – এবেলা

এবেলা ডেস্কঃ

এখন থেকে দেশের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর মতোই সমমর্যাদা ও আইনি আইনি সুরক্ষা পাবে ‘বন্দে মাতরম’ গানটিও। এতদিন ধরে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়া বা অসদাচরণ করা শাস্তিযোগ্য অপরাধ হলেও, বন্দে মাতরমের জন্য নির্দিষ্ট কোনো কড়া আইন ছিল না। এই শূন্যতা পূরণ করতেই কেন্দ্রীয় সরকার ১৯৭১ সালের ‘প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার’ (জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন) সংশোধন করেছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়েছে। এখন থেকে বন্দে মাতরম গাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে বাধা দিলে, অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা গানটির অবমাননা করলে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। বারবার অপরাধ করলে শাস্তির মাত্রা আরও কঠোর করা হবে।

ঐতিহাসিক প্রেক্ষাপট ও সমান মর্যাদা: ১৯৫০ সালের ২৪ জানুয়ারি সংবিধান সভার তৎকালীন সভাপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ এক ঐতিহাসিক ঘোষণায় জানান যে, ভারতের স্বাধীনতা সংগ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচা ‘বন্দে মাতরম’ গানটির অবদান অনস্বীকার্য। তাই ‘জন গণ মন’-এর মতোই ‘বন্দে মাতরম’-কেও সমান মর্যাদা দেওয়া উচিত। কেন্দ্রের এই নতুন পদক্ষেপে সেই ঐতিহাসিক ঘোষণাই আইনি ভিত্তি লাভ করল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা: নতুন আইন কার্যকর করার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রক কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকাও জারি করেছে:

  • লালকেল্লায় সূচনা: চলতি বছরের স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে দিল্লির লালকেল্লায় প্রথমবার আনুষ্ঠানিকভাবে ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হবে।
  • পরিবেশনের নিয়ম: সরকারি কোনো অনুষ্ঠানে দুটি গানই পরিবেশন করতে হলে, প্রথমে বন্দে মাতরম এবং পরবর্তীতে জাতীয় সঙ্গীত গাইতে হবে।
  • দাঁড়ানোর নিয়ম: জাতীয় সঙ্গীতের মতো বন্দে মাতরম গাওয়ার সময়ও উপস্থিত সকলকে সোজা হয়ে দাঁড়িয়ে (Attentive Position) সম্মান প্রদর্শন করতে হবে।
  • বিদ্যালয়ে আবশ্যিকতা: দেশের সমস্ত স্কুলে প্রতিদিন ক্লাস শুরুর আগে যৌথভাবে (Collective Assembly) বন্দে মাতরম গাওয়ার ব্যবস্থা করার জন্য কেন্দ্র থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *