বাংলায় জোড়া কারখানার সম্প্রসারণ, বিপুল বিনিয়োগে ফিরছে শিল্পের সুদিন! – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
শিল্পমুখী হচ্ছে পশ্চিমবঙ্গ। চলতি মাসেই রাজ্যে জোড়া কারখানার সম্প্রসারণ হতে চলেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। আগামী ১১ জুলাই হুগলির ডানকুনিতে ‘লাক্স ইন্ডাস্ট্রিজ’-এর এবং ১৮ জুলাই বাঁকুড়ার মেজিয়ায় ‘শ্যাম স্টিল’-এর কারখানা সম্প্রসারণ শুরু হবে। উভয় কর্মসূচিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন।
সরকারের শিল্পবান্ধব উদ্যোগের ফলেই এই বিপুল বিনিয়োগ। শ্যাম স্টিল রাজ্যে ইস্পাত সহ বিভিন্ন খাতে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে। অন্যদিকে, লাক্স ইন্ডাস্ট্রিজও ডানকুনিতে ৬০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে। জোড়া সংস্থার এই সম্প্রসারণ রাজ্যের শিল্পক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবে।
